৮৮ তম বছর পুরন হল শ্রী শ্রী রী মহাকালীর। ইংরেজ বাজার ব্যায়াম সমিতি গঙ্গাবাগ এর পরিচালনায় অনুষ্ঠিত হয় মায়ের পূজা। আজ মহা চতুর্থীর পূর্ণ লগ্নে দেবী মহা কালী পূজিত হন। আজ সকাল ৯ টার নাগাদ ক্লাব সমিতির সদস্যরা ফুলবাড়িতে থাকা মৃৎ শিল্পীর কারখানা থেকে মায়ের মূর্তি বের করে বাঁশবাড়ি দিয়ে শহর পরিক্রমা করে নেতাজি মোড় হয়ে গঙ্গাবাদ মন্দিরে নিয়ে আসা হয় মায়ের মূর্তি। মায়ের মূর্তি নিয়ে যাওয়ার সময় রাস্তায় করা হয় একটি বর্নাঢ্য শোভাযাত্রা। মা কালীর বিশেষত হল এই মায়ের ১০টি হাত, ১০টি পা ও ১০টি মাথা নিয়ে মহাকালীর অদ্ভুত রূপ।
মালদা